সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে ভাষা দিবসের আলোচনা সভা

পাঁচবিবিতে ভাষা দিবসের আলোচনা সভা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় বাংলা ভাষা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম এবং নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *