সর্বশেষ :
20 Oct 2026, Tue

২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে খাগড়াছড়িতে শহীদ মিনারে মানুষের ঢল

২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে খাগড়াছড়িতে শহীদ মিনারে মানুষের ঢল

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পার্বত্য জেলা খাগড়াছড়িতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে রাত থেকেই শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখা গেছে। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন জানাতে রাত ১২টার আগ থেকেই খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

শুক্রবার মধ্যরাত ১২টা ১ মিনিটে প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

পরে খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, খাগড়াছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে খাগড়াছড়িতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *