সর্বশেষ :
20 Oct 2026, Tue

পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য ও যুবনেতা কাকন মিয়ার ওপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় তাকে নির্মমভাবে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি, বুধবার সকালে গাইবান্ধা পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব রাজু আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ, অনিকসহ জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। এ সময় সমাবেশে পলাশবাড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত এই বর্বর সশস্ত্র হামলা গণতান্ত্রিক রাজনীতি ও যুবদলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়া বক্তারা আরও বলেন, যুবদলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার বিরুদ্ধে সংগঠন ঐক্যবদ্ধ ও প্রতিবাদে সোচ্চার থাকবে। আহত যুবনেতা কাকন মিয়ার দ্রুত সুচিকিৎসা এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য কাকন মিয়াকে গত ১৬ ফেব্রুয়ারি, রবিবার রাতে জুনদহ এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা প্রদান সম্ভব না হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন যুবদল নেতা কাকন মিয়া।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *