সর্বশেষ :
20 Oct 2026, Tue

পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপির এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত

পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপির এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত

পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামে ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ভোটকেন্দ্র ও এলাকায় প্রতীক নিয়ে তর্কাতর্কিকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের হামলায় বিএনপির এক নারী ও এক পুরুষ কর্মী আহত হয়েছেন।

২ নং হোসেনপুর ইউনিয়নের সাতআনা নওদার গণির ছেলে শামসুল ও ৭ নং ওয়ার্ডের মোনারুল মেম্বারের নেতৃত্বে স্থানীয় জামায়াতে ইসলামীর প্রায় ৩ শতাধিক নেতাকর্মী ১৭ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাতআনা নওদা গ্রামে মোজ্জামেলের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এতে বিএনপির নারী কর্মী মর্জিনা বেগম (৩৫) ও আব্দুর রহিম (৩২) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশের একটি দল।

আহত বিএনপির নারী কর্মী মর্জিনা বেগম সাতআনা নওদার বাহাদুর রহমানের স্ত্রী এবং আব্দুর রহিম সাতআনা নওদার মোজ্জামেল মিয়ার ছেলে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *