সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দোহারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহারে ইয়াবাসহ সিরাজুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালেমা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) প্রসাদ কুমার চাকীর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কালেমা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ সিরাজুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার কাটাখালি এলাকার হালিম খানের ছেলে।

এ বিষয়ে দোহার থানার এসআই প্রসাদ কুমার চাকী জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *