সর্বশেষ :
20 Oct 2026, Tue

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে বকুলকে চান পলাশবাড়ীর নেতাকর্মীরা

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে বকুলকে চান পলাশবাড়ীর নেতাকর্মীরা

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার গণযোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে।

আব্দুল মোতালেব সরকার বকুল ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন সফলভাবে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকার পতনের দীর্ঘ ১৭ বছরের লড়াই-সংগ্রাম ও আন্দোলনে অংশ নিয়ে তিনি বহুবার মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া আন্দোলন চলাকালীন সময়ে তাকে ক্রসফায়ারের জন্য ডিবি পুলিশ তুলে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। পরে গণমাধ্যমকর্মীদের তৎপরতায় তিনি ক্রসফায়ার থেকে প্রাণে বেঁচে যান।

বিগত ৫ আগস্ট সরকার পতন আন্দোলনে এই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ জনবল ও নেতাকর্মী নিয়ে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে পৌর এলাকায় ধানের শীষের ভোট তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।

আগামী কাউন্সিলে এই নেতাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *