সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরের নির্বাচনী আসনগুলোতে সংসদ নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ

নাটোরের নির্বাচনী আসনগুলোতে সংসদ নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ

মো. রাশেদুল ইসলাম (নাটোর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি নির্বাচনী আসনে গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের ব্যালট পেপার, ব্যালট বক্সসহ সকল প্রকার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলার সাতটি উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপকরণগুলো ভোটকেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নাটোর-২ আসনের ১০৫টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট উপকরণসমূহ হস্তান্তর করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আরিফ আদনান।

এ সময় ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে সহকারী রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনী মালামাল কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। নির্বাচন নিরপেক্ষভাবে নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *