সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি মৃত গমতুল্লাহ মণ্ডলের ছেলে। সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী শ্রীমন্তপুর গ্রামের বাড়িতে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন এ সময় উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

মৃত বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে জাতীয় পতাকা দিয়ে মরদেহ ঢেকে রাখা হয় এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এবং ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বার্ধক্যজনিত কারণে তিনি ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭১ সালে তিনি ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *