সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে -ওয়াদুদ ভূইয়া

বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে -ওয়াদুদ ভূইয়া

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস দিয়েছেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হলে পাহাড়ি-বাঙালি কারও শান্তি হবে না। পাহাড়ে চাকরি বা ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে করা যায় না, মানুষ সবসময় অস্ত্রের মুখে আতঙ্কে থাকে। তাই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা যা করা দরকার, বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়নে তিনি কাজ করবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, আপনারা আমাকে চেনেন। আমি অতীতেও এ জেলার উন্নয়নে কাজ করেছি। আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনাদের বেশি সময় লাগবে না। আগামীতেও যদি আপনারা বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পাহাড়ে উন্নয়নের কাজ করার সুযোগ দেন, তাহলে আপনাদের ভাগ্য উন্নয়নে আমি কাজ করব।

শনিবার বিকেলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ওয়াদুদ ভূইয়া।

এদিন বিকেল থেকে পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া, লোগাং বাজার, কলোনীপাড়া, বটতলী-দমদম, মুসলিম নগর, জিয়া নগর, মধ্যম ফাতেমা নগর ও হাসান নগর এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাগুলোতে পানছড়ি উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *