সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে জানাজায় বক্তব্য দেওয়া নিয়ে উপজেলা বিএনপি নেতাদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক আবু তাহের লিখিত বক্তব্য দেন।

তিনি বলেন, গত শুক্রবার পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ শেষে মরহুম ডা. মোয়াজ্জেম হোসেন ও বিদ্যুৎ মিস্ত্রি আবুল বাশারের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেওয়ার জন্য মোয়াজ্জিন জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও জেলা আমির ফজলুর রহমান সাঈদের নাম ঘোষণা করেন। তখন উপস্থিত মুসল্লিরা এতে বাধা প্রদান করেন।

বিষয়টি জামায়াত-সমর্থিত কিছু ব্যক্তি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার চালিয়ে তাদের মানহানি করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো হিংসাত্মক মনোভাবের রাজনীতি করে না। এ ধরনের অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাটি বিএনপির বা ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং উপস্থিত মুসল্লিদের মতামতের বহিঃপ্রকাশ মাত্র।

উপজেলা বিএনপি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *