সর্বশেষ :
19 Oct 2026, Mon

আমাদের মেয়েদের আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াই সবচেয়ে বেশি সম্মানিত করেছেন -নাটোরে দুলু

আমাদের মেয়েদের আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াই সবচেয়ে বেশি সম্মানিত করেছেন -নাটোরে দুলু

মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের মেয়েদের আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াই সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। মেয়েরা সব সময় স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত হতো- এই মেয়েদের জন্য চাকরি ও কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছিলেন তারা।

তিনি আরও বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও তারা সমানভাবে সম্মানিত করেছেন।

তিনি আজ মঙ্গলবার নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর পানমোকাম এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খলিলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *