সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভোটের মাঠে বাস শ্রমিক নেতারা

ভোটের মাঠে বাস শ্রমিক নেতারা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের (বাস শ্রমিক) নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা মোঃ মাসুদ রানা প্রধানের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

সোমবার দিনব্যাপী পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টী বাজার, চাঁনপাড়া বাজার, রাইগ্রাম, নাওডোবা, ফতেপুর, পানিয়াল গ্রাম ও ছাতিনালী বাজারে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে রানা প্রধানের পক্ষ থেকে সালাম পৌঁছে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে একটি করে ভোট প্রার্থনা করেন।

জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা মো. গোলাম মর্তুজা শিপলুর নেতৃত্বে সংগঠনের শ্রমিকরা মাঠে-ময়দানে ধানের শীষের পক্ষে ভোটারদের সঙ্গে গণসংযোগ, লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করছেন।

এ সময় শ্রমিক নেতার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক নেতা মীর শহীদ ফরহাদ, রফিকুল ইসলাম, নাজমুল হক, সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি এবং স্থানীয় যুবদল নেতা আতিকুর রহমান আতিক।

এ সময় শ্রমিক নেতা গোলাম মর্তুজা শিপলু ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সহায়তা করবেন। আগামীতে তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়নে কাজ করবেন এবং তার সুফল আমরা সবাই ভোগ করতে পারব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *