সর্বশেষ :
19 Oct 2026, Mon

বাগাতিপাড়ার বিভিন্ন ওয়ার্ডে ব্যারিস্টার পুতুলের নির্বাচনী প্রচারণা

বাগাতিপাড়ার বিভিন্ন ওয়ার্ডে ব্যারিস্টার পুতুলের নির্বাচনী প্রচারণা

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার সকালে উপজেলার জিগরী বাজার, বড় পুকুরিয়া রেলগেট, তমালতলা বাজার এবং বড় বাঘাসহ একাধিক ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়। স্লোগান, মিছিল ও গণসংযোগে সরব হয়ে ওঠে বিভিন্ন পাড়া-মহল্লা।

গণসংযোগকালে ব্যারিস্টার পুতুল বলেন, আমি এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আপনাদের ভোটই পারে বাগাতিপাড়ার চিত্র বদলে দিতে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মিঠু ও আব্দুর রশিদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *