আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম আহমেদ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. আখতারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নির্মল টুডু, মো. আব্দুল মোত্তালেব, মুহাম্মদ আনোয়ার হোসেন; সহকারী শিক্ষক মো. কামরুল হাসান, মো. আবু জারজিস সরদার, মো. মাহবুবুর রহমান, মো. সাকিব হোসাইন এবং আব্দুল মোত্তালেব আলম।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
সর্বশেষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

