সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ ক্লিন এনার্জির মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জনসচেতনতামূলক এ মানববন্ধনে অংশ নেন একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, নারী কল্যাণ সমিতি, জাবারাং এনজিওসহ বিভিন্ন এনজিওর সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা।

জনসচেতনতামূলক মানববন্ধনে সচেতন নাগরিক কমিটির সদস্য ও জনস্বাস্থ্য কমিটির আহ্বায়ক মো. জহুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সনাকের সহ-সভাপতি অংসুই মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ির নির্বাহী পরিচালক রিপন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা, ইয়েস নেতা মো. আরাফাত হোসেন রিজভী, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলাল এবং টিআইবি সদস্য মো. জাহাঙ্গীরসহ সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। দূষণমুক্ত ক্লিন এনার্জির মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি ব্যবহার পরিহার করার জন্যও তারা আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *