সর্বশেষ :
19 Oct 2026, Mon

জমে উঠেছে নাটোর সিংড়া-৩ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা

জমে উঠেছে নাটোর সিংড়া-৩ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা

মো. রাশেদুল ইসলাম (নাটোর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নাটোরের সিংড়া-৩ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা। আর মাত্র কয়েক দিন পর অনুষ্ঠিত হবে মানুষের কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। সিংড়া-৩ আসনে সকাল থেকে রাত অবধি চলছে জোর নির্বাচনী প্রচারণা। বাড়ি থেকে হাট-বাজার, এমনকি মৃত ব্যক্তির জানাজাতেও চলছে ভোটের প্রচার।

সোমবার সকাল থেকে প্রার্থীরা বিভিন্ন এলাকায় ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন।

এ আসনে মোট প্রার্থী রয়েছেন পাঁচজন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির (বহিষ্কৃত) যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ।

এ ছাড়া ১০-দলীয় জোটের এনসিপির প্রার্থী এস এম জার্জিস কাদির (শাপলা কলি), জাতীয় পার্টির প্রার্থী আশিক ইকবাল (নাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান (হাতপাখা) এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় প্রার্থীদের নিজ নিজ সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন।

ভক্সপপ:
(০১) অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু- বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী।
(০২) দাউদার মাহমুদ- স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীক; জেলা বিএনপির (বহিষ্কৃত) যুগ্ম আহ্বায়ক।
(০৩) আশিক ইকবাল- জাতীয় পার্টির প্রার্থী, নাঙ্গল প্রতীক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *