সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর কলস মার্কায় গণসংযোগ ও যোগদান

নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর কলস মার্কায় গণসংযোগ ও যোগদান

মো. রাশেদুল ইসলাম (নাটোর): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস মার্কা প্রতীকে ভোট প্রার্থনায় বিশাল সমাবেশ ও বিএনপি নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশন এলাকায় ঐতিহাসিক কড়ইতলায় কলস মার্কা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দল থেকে বহিষ্কৃত সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঞ্জুরুল হোসেন বিমল, জেলা বিএনপির নেতা রঞ্জিত কুমার সরকার, লালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুল্লাহ বিশ্বাস গেদা, বাগাতিপাড়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কলস মার্কা প্রতীকের পক্ষে একাত্মতা প্রকাশ করে যোগদান করেন। অনুষ্ঠানে বিএনপি নেতা মঞ্জুরুল হোসেন বিমল, জেলা বিএনপির নেতা রঞ্জিত কুমার সরকার, লালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুল্লাহ বিশ্বাস গেদা, বাগাতিপাড়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *