মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই নির্বাচনে অংশ নিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে- বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় বিশ বছর ধরে প্রকৃত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই নির্বাচনের জন্য দেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবে।
অ্যাডভোকেট দুলু বলেন, বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গঠন করবে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার ২ নম্বর তেবাড়িয়া ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

