সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় আসহাবুল জান্নাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থীসহ দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ-এর এলজি পিএনপি এপে. রিজওয়ান শাহিদী ও এপেক্স বাংলাদেশের সদ্য সাবেক জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমানের আর্থিক সহায়তায় এবং এপেক্স ক্লাব অব লামার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে এপেক্স ক্লাব অব লামার ভাইস প্রেসিডেন্ট এপে. বেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন।

শীতবস্ত্র পেয়ে খুশি লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা নূর নাহার বেগম। তিনি বলেন, আমাকে একটি কম্বল দেওয়া হয়েছে, যা আমার খুব উপকারে আসবে। আমি খুব খুশি এবং তাদের জন্য দোয়া করি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট ও মানবজমিন পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি এপে. মো. তৈয়ব আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. করিম বি.কম, আমার দেশ পত্রিকার প্রতিনিধি নূরুল করিম আরমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. শাহনেওয়াজ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আমিন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম ও মো. সুমন প্রমুখ।

প্রধান অতিথি মুহাম্মদ কামালুদ্দিন বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, ছিন্নমূল ও গৃহহীন বহু মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। এপেক্স বাংলাদেশের পক্ষ থেকে কম্বল বিতরণের মাধ্যমে কিছুটা হলেও শীতের কষ্ট লাঘব হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *