সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামীর বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামীর বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিনের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন।

প্রার্থী জানান, দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবেই এই মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও একই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০-দলীয় জোট এ সিদ্ধান্ত নিয়েছে। মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

জামায়াত নেতারা জানান, দলীয় স্বার্থ এবং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি ও অবস্থান নিয়ে দলীয় ফোরামে আলোচনা অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

মনোনয়ন প্রত্যাহারের ফলে নাটোর-৩ আসনের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার চিত্রে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *