সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই

কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মো. আনোয়ারুল হক ওরফে আনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার সময় উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামে নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

নামাজে জানাজায় অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, সহ-সভাপতি মো. শামসুদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আসাদুল হক আশা, অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল (কাজল), গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব ইমরান খান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মো. আনোয়ারুল হক ওরফে আনু মিয়া গত সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার সময় বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

তিনি মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে মো. মঞ্জিল মিয়া তাঁর পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *