সর্বশেষ :
20 Oct 2026, Tue

৩৯১ পরোয়ানা মাথায় নিয়ে ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল ও শামীমা

৩৯১ পরোয়ানা মাথায় নিয়ে ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে এসব পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক ওয়ারেন্ট।

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদপুরের বাসা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পেয়েছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *