সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে সানু মোল্লার উদ্যোগে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

দোহারে সানু মোল্লার উদ্যোগে ২ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ

দোহার (ঢাকা): ঢাকার দোহার পৌরসভার ৮নং ওয়ার্ডে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর আহমেদ সানু মোল্লা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই এলাকার প্রায় দুই হাজার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মানবিক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তানভীর আহমেদ সানু মোল্লা। এ সময় তিনি বলেন, তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানো। আমি সবসময় সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও আমার এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সভাপতি নজরুল ইসলাম মেছের, মেজর (অব.) আলমাছ উদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ভিপি নোয়াব, সালাউদ্দিন আহমেদ, জাহিদ বেপারী, জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তানভীর আহমেদ সানু মোল্লা দীর্ঘদিন ধরে দোহার অঞ্চলে শিক্ষা ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। শীতের এই কঠিন সময়ে তার এই উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

এদিকে তীব্র শীতের মধ্যে নতুন কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ। তারা সানু মোল্লার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *