সর্বশেষ :
20 Oct 2026, Tue

গোবিন্দগঞ্জের কামারদহে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গোবিন্দগঞ্জের কামারদহে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলতাব হোসেন পাতার সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিন্নাতুল ইসলাম কানু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, রশিদুল ইসলাম এরোমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গাইবান্ধা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *