শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): ‘এসো উন্নত তালা গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় তালা উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় এবং উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, তালার উন্নয়নে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকব। অনুষ্ঠানে পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভা করার প্রস্তাবনাকে তিনি সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান এবং উত্তরণ-এর দিলীপ সানা।
আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) শফিকুল ইসলাম, সাস-এর পরিচালক ইমান আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম লিটু, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ. মালেক, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আ. রহমান, অধ্যক্ষ বিধান সাধু, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা প্রেস ক্লাবের সভাপতি এম. এ. হাকিম, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার, তালা সাংবাদিক ক্লাবের সভাপতি ও উন্নয়ন কমিটির সদস্য এস. এম. মোতাহিরুল হক শাহিন, সাধারণ সম্পাদক সরদার আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন গোলদার, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক বাবলুর রহমান, শাহিনুর রহমান, যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, সরদার ইয়াছিন, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক আবু হাসান, সহকারী অধ্যাপক অচিন্ত সাহা, সহকারী অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, মীর জিল্লুর রহমান, সাংবাদিক সেলিম হায়দার, সাংবাদিক জাহাঙ্গীর, সাংবাদিক ও উন্নয়ন কমিটির সদস্য আলমগীর হোসেন, উন্নয়ন কমিটির সদস্য রেজাউল ইসলাম, খন্দকার মোয়াজ্জেম হোসেন, ডা. জাকির হোসেন প্রমুখ।

