সর্বশেষ :
20 Oct 2026, Tue

পলাশবাড়ীতে বিশাল আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পলাশবাড়ীতে বিশাল আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গণতন্ত্রের জননী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার উদয়সাগর গ্রামের বিশাল ফসলের মাঠে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সনের উদ্যোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির নেতা ও গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, পিপি আব্দুল হালিম প্রামাণিক, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম রাজা, মুকুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, সদস্য সচিব হাসান মোহাম্মদ ইমরান, উপজেলা জাসাসের আহ্বায়ক সবুজ সরকার, সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ, পৌর জাসাসের আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব ফরহাদ মণ্ডল পিন্টু, মহদীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক পাপুল সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ, বর্তমান সভাপতি মেজবাহ আহমেদ প্রান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে গোডাউন মসজিদের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *