মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মুছা মিয়ার ছেলে মো. আনোয়ার পারভেজ-কে সভাপতি এবং উপজেলার দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ি) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মেরাজ মিয়া’কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলাম।
গত ১ জানুয়ারি ২০২৬ ইং, জামুকা পত্র নং-১০২, তারিখ ২২ এপ্রিল ২০১৮ ইং-এর মূলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম; সহ-সভাপতি রিপন খান, জিয়াউল হাসান, একেএম জাবেদ কবির, মো. জাহাঙ্গীর আলম ও মোস্তফা কামাল; যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, মো. মনির হোসেন, মো. সোহেল মিয়া ও শামীমা আক্তার ডলি; সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী, শামীম মিয়া ও জেবিন আক্তার; দপ্তর সম্পাদক স্মৃতি আক্তার; সহ-দপ্তর সম্পাদক শেখ আফছানা নবী; অর্থ সম্পাদক মো. হুমায়ুন কবির; প্রচার সম্পাদক মো. সেলিম আহমেদ; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. মারজিয়া আক্তার; সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জনি মিয়া; মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রোমা আক্তার; সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মৎ মারজিয়া সুলতানা; ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম; সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সারোয়ার জাহান; শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলীমোল্লাহ তালুকদার; সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. রোজী আক্তার; কৃষি বিষয়ক সম্পাদক মো. মোস্তফা; সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. ইমরা মিয়া; মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মীর শামীম; সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইভানা সাদেক।
সদস্যরা হলেন- মো. জাকির হোসেন, সৈয়দা সুলতানা রাজিয়া, মোছা. সুমা আক্তার, মোছা. নূরে আলম সিদ্দিক, জান্নাতুল ফেরদৌস, মো. জনি মিয়া, মো. নূরু মিয়া, মো. ফরহাদ মিয়া, কিবরিয়া, হৃদয়, মো. সুজন মিয়া, মো. পারভেজ, মো. এনামুল হক, মো. মাহবুব, রেহেনা পারভীন, মোছা. রুনা, মো. আলী আকবর, মো. শরিফ মিয়া, মো. কামরুল হাসান ও লিপি আক্তার।
পত্রে উল্লেখ করা হয়, ৩ মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করতে হবে, কিশোরগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে। এই কমিটির মেয়াদ এক বছর।
এছাড়া কমিটি সদস্য বৃদ্ধি, পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। পত্র জারির ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা আয়োজন, স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের নির্দেশ প্রদান করা হয়।
কমিটির অনুলিপি কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুলিয়ারচর বরাবর প্রেরণ করা হয়েছে।

