সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে পুলিশ ফাঁড়ি থেকে ইয়াবা মামলার আসামি ছাড়িয়ে নিলেন আ’লীগ নেতা

দোহারে পুলিশ ফাঁড়ি থেকে ইয়াবা মামলার আসামি ছাড়িয়ে নিলেন আ’লীগ নেতা

দোহার (ঢাকা): ঢাকার দোহারে মাহমুদপুর পুলিশ ফাঁড়ি থেকে ইয়াবাসহ আটক এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুবাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে রুমা, মৃদুল ও সজিব নামে তিনজনকে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে অভিযোগ ওঠে, ইউপি সদস্য ফরিদ হোসেন ফাঁড়িতে গিয়ে প্রভাব খাটিয়ে সজিবকে ছাড়িয়ে নেন। স্থানীয়রা জানান, সজিবের মোটরসাইকেলটিও ফরিদ হোসেন নিজেই চালিয়ে নিয়ে যান।

নথি পর্যালোচনায় দেখা যায়, তিনজনকে আটক করা হলেও মামলায় আসামি করা হয়েছে দুজনকে এবং ইয়াবা জব্দ দেখানো হয়েছে ৫০ পিস। তবে এসআই জুবাইদুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কোনো আসামিকে ছাড়া হয়নি।

উল্লেখ্য, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অতীতেও অর্থের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়া এবং ভুল ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *