সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে সতিতলা ইসলামী যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গোবিন্দগঞ্জে সতিতলা ইসলামী যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামে সতিতলা ইসলামী যুব সংঘের উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে সতিতলা গ্রামে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, ফুলপুকুরিয়া কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মহিগঞ্জ বালুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক হাফিজার রহমান, চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল্লাহ প্রধান, পাড়াকচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম শরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী মো. জুয়েল সরকার, মো. সোহেল সরকার, মো. ছাইফুল ইসলাম, মো. রনি সরকারসহ সতিতলা ইসলামী যুব সংঘের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকবৃন্দ। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও স্বেচ্ছাসেবকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সতিতলা ইসলামী যুব সংঘ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *