সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুষ্টিয়ায় সিয়াম হত্যা: ৬ দিন অতিবাহিত হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ

কুষ্টিয়ায় সিয়াম হত্যা: ৬ দিন অতিবাহিত হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুগাড়ীয়া গ্রামের শিপুল হোসেনের ছেলে সিয়াম হোসেনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে শনিবার সকাল ১১টার সময় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছে সিয়ামের পরিবার। এ সংবাদ সম্মেলনে গ্রামের শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় লিখিত বক্তব্যে সিয়াম হোসেনের পিতা শিপুল হোসেন বলেন, গত সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫টার সময় আমার ছেলে বাড়ি থেকে বের হয়। পরে রাত গভীর হলেও সিয়াম বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি করি। পরদিন সকালে লোকজনের মাধ্যমে খবর পাই, আমার ছেলের লাশ আলিমের বাঁশবাগানের মধ্যে পড়ে আছে। সেখানে গিয়ে দেখি, আমার ছেলের কান দিয়ে রক্ত বের হচ্ছে এবং সে মারা গেছে।

তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখনো কীভাবে মৃত্যু হয়েছে তা পুলিশ রহস্য উদঘাটন করতে পারেনি। এমনকি পুলিশ কোনো খোঁজখবরও নিচ্ছে না। আমার ধারণা, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার দাবি, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ সময় এলাকাবাসী দ্রুত মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *