মুন্সীগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন-এর নির্দেশনা অনুসারে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ-এর অভিযান চলমান রয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) জেলার সকল উপজেলায় আচরণবিধি প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধির আলোকে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানারসহ অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়।
‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫’ অনুসারে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

