সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবির আদিবাসী শিশুরা পেল বড়দিনের উপহার

পাঁচবিবির আদিবাসী শিশুরা পেল বড়দিনের উপহার

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাক-বড়দিন উপলক্ষে আদিবাসী শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার আটাপুর ইউনিয়নের মহীপুর এফসিসিবি চার্চ মিলনায়তন প্রাঙ্গণে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু-এর সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। এ সময় বিশাল আকারের প্রাক-বড়দিনের কেক কাটা হয় এবং আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির নাচ-গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, বীরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আখতার চৌধুরী, সংস্থার ব্যবস্থাপক দিপালী রায়সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *