সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী ও দুস্থদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী ও দুস্থদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী ও দুস্থদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন উপস্থিত থেকে প্রায় ৪০ জন অসহায় হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়ালেখা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উদযাপনের লক্ষ্যে গির্জাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অনুদানের চেক বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, আজকের এই অনুদান আপনাদের ব্যক্তিগত জীবন ও পরিবারের চিকিৎসার কাজে লাগুক। আমরা চাই আপনি এবং আপনার পরিবারের সদস্যরা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে বেঁচে থাকুন। সুন্দর ও সবুজ এই পাহাড় আপনার-আমার, আমাদের সবার। এখানে সবার বাঁচার অধিকার রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এই পাহাড়ের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় অসহায় হতদরিদ্র শিক্ষার্থী, পঙ্গু ও দুস্থ পরিবারগুলো ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *