সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

নাটোরে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

মো. রাশেদুল ইসলাম (নাটোর): দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল বিনিয়োগের ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি খাতে জড়িত অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১০টার দিকে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি শামিমা লাইজু নীলা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, নির্বাহী সদস্য আব্দুল রাজ্জাক, আলতাফ হোসেনসহ ক্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের জ্বালানি খাত আজ দুর্নীতি, অদক্ষতা ও একচেটিয়াত্বের কবলে নিমজ্জিত। এর ফলে সাধারণ জনগণ তাদের সাংবিধানিক জ্বালানি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা আরও বলেন, ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি একটি জনবান্ধব ও ন্যায্যভিত্তিক জ্বালানি ব্যবস্থার দিকনির্দেশনা প্রদান করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *