সর্বশেষ :
19 Oct 2026, Mon

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) বিএনপি মনোনীত শরীফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) বিএনপি মনোনীত শরীফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৭ কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ফরম সংগ্রহ করেন নূরুল মিল্লাত।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম এবং ১ নম্বর সদস্য মো. সাইয়ূম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *