নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সুলতান প্রামানিক (৬০) ও আজিজুর প্রামানিক (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সুলতান প্রামানিক (৬০) উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক এবং ব্রহ্মপুর বারিহাটি গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। অপরদিকে আজিজুর প্রামানিক (৪৬) ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শেখপাড়া গ্রামের মৃত হিদন প্রামানিকের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

