সর্বশেষ :
20 Oct 2026, Tue

পীরগঞ্জে মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

পীরগঞ্জে মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মো. মাহফুজুর রহমান (ঠাকুরগাঁঁও) : যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (সরকারি রেজি. নং এস-৪২১৯৯/১৮) ঠাকুরগাঁও জেলা ও পীরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক মো. মাহফুজুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুর করিম, দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ, আইন বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা এবং সদস্য আবু বক্কর সিদ্দিক, আব্দুর রশিদ, রুবেল হক, শরীফ ও মো. মনিরুল ইসলাম সুজন।

পরবর্তীতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ’৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসের শেষ পর্যায়ে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *