বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের স্থানীয় সড়ক ও জনপথ (সিএন্ডবি-ডাকবাংলো) বিভাগের পশ্চিম পাশে প্রাচীরসংলগ্ন অবস্থিত বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী, থানা অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন এবং পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকার প্রমুখ।
এ সময় পলাশবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সরকারি কলেজের বিএনসিসি টিম, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, পলাশবাড়ী পৌরসভা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সার্বিক উন্নয়ন-অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

