সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে কৃষি মাঠ (মৎস্য) দিবস প্রদর্শনী

পাঁচবিবিতে কৃষি মাঠ (মৎস্য) দিবস প্রদর্শনী

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পশ্চিম বৃদ্ধিগ্রামে কৃষি ইউনিট (মৎস্য খাত) ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বৃদ্ধিগ্রামের মৎস্যচাষি আবু তাহেরের বাড়িতে ট্যাংকে কৈ মাছ চাষ পদ্ধতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে এলাকার শতাধিক মৎস্যচাষি উপস্থিত ছিলেন।

জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে খরাপ্রবণ এলাকায় বিশেষায়িত ট্যাংকে উচ্চমূল্যের মাছ চাষ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি। এ সময় বক্তব্য দেন জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল জাবির, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাফসান জানী এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সুফিয়ান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *