সর্বশেষ :
20 Oct 2026, Tue

বিশ্ব মানবাধিকার দিবসে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ শাখার আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব মানবাধিকার দিবসে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ শাখার আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি, কালের বার্তা

দোহার (ঢাকা): মানবাধিকার মানুষের সাংবিধানিক অধিকার-এই অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি। সংগঠনের মূল লক্ষ্য দেশ ও মানুষের সামাজিক কল্যাণ নিশ্চিত করা। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘যেখানে মানবাধিকার লঙ্ঘন, সেখানেই আমরা’ এই স্লোগানকে সামনে রেখে দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানবাধিকার সংরক্ষণ ও মানবসেবা শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন দোহার থানার তদন্ত কর্মকর্তা নূরুন্নবী ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আবুল খালাসী)।

এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা- সাংবাদিক মাহাবুবুর রহমান টিপু, উপদেষ্টা- সাংবাদিক আতাউর রহমান সানী, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, সহ-সভাপতি আলমগীর হোসেন, মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. সুলতান উজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সিজু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি আক্তার, কার্যকরী সদস্য আ. শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক অনিয়ম, দুর্নীতি ও মানবতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *