সর্বশেষ :
20 Oct 2026, Tue

রেললাইনে মুহূর্তে ঝরলো প্রাণ- পাঁচবিবিতে যুবকের মর্মান্তিক মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনে কেটে যুবকের মৃত্যু, কালের বার্তা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর পাশে মুন্সীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল সকালে রেললাইনের ওপর ঘোরাঘুরি করছিলেন। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশ রেলওয়ে সান্তাহার জিআরপি থানার ওসি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *