সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরে বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি (BVPCS) এর নতুন কমিটির পরিচিতি সভা

কুলিয়ারচরে বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি (BVPCS) এর নতুন কমিটির পরিচিতি সভা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি পশু-পাখি সেবামূলক সংগঠন বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি (BVPCS) উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘তৃণমূল পর্যায়ে প্রাণিসম্পদের সেবার মান বৃদ্ধি করা’ এই স্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় সংগঠনের কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা (অব.) ডা. আব্দুল বাসেত (মুকুল)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. সাইফুল আলম এবং কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন আকন্দ (মানিক), উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. নাজমুল হাসান, মো. রফিকুল ইসলাম, কাজী জাহেদ হোসেন, মো. ফজলুর রব, কাজী আব্দুল্লাহ, মো. সৌরভ ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মো. শাহিন আলম, সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, মো. মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন দাস (পল্টু), মো. সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাখাল চন্দ্র সরকার, অর্থবিষয়ক সম্পাদক মো. শহিদুল্লাহ, সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. আল ফয়সাল, দপ্তর সম্পাদক মো. ইমরান মিয়া, সেমিনার বিষয়ক সম্পাদক কাজী মো. রেফায়েত উল্লাহ, সহসেমিনার বিষয়ক সম্পাদক মো. সাঈদ উজ্জ্বল, পিকনিক বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মো. সানাউল্লাহ, সহধর্মবিষয়ক সম্পাদক সুনিল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া, ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মো. সৈয়দ মিয়া, মো. শামীম মিয়া, তানভীর আহমেদ, মো. শহিদুল ইসলাম এবং এলএসপি কর্মী সাইফুল ইসলাম।

তাছাড়া বিভিন্ন ভেটেরিনারি কোম্পানির মার্কেটিং অফিসার, উপজেলা ও জেলা পর্যায়ের পল্লী চিকিৎসক, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ভেটেরিনারি খাতের উন্নয়ন, মাঠপর্যায়ের পল্লী চিকিৎসকদের করণীয়, সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *