সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য উৎসব অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য উৎসব অনুষ্ঠিত, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি; সৃজনে উৎসবে বৈচিত্র্যের ঐকতান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে সাহিত্য উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞোহ্লা মং, সাহিত্যিক, সাংবাদিক ও গবেষক কবি হাফিজ রশিদ খান।

এ সময় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের শুরুতেই জেলায় এমন একটি সুন্দর আয়োজনের জন্য জেলা সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, গান, কবিতা, আবৃত্তি ও সাহিত্যচর্চা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। এসব সংস্কৃতি চর্চা মানুষের মনে প্রশান্তি যোগায়। অন্যদিকে সাহিত্যচর্চায় ব্যক্তির বাচনভঙ্গির উন্নতি ও শুদ্ধ উচ্চারণ হয়। এতে ব্যক্তির মেধা ও মননের বিকাশ ঘটে।

সাহিত্য উৎসবে জেলার গুণী শিল্পীরা নিজেদের লেখা গান ও কবিতা আবৃত্তি করেন।

শেষে জেলার পাঁচজন গুণী সাহিত্যিককে ‘গিরিধারা সাহিত্য পুরস্কার’ এ ভূষিত করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *