সর্বশেষ :
19 Oct 2026, Mon

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু, কালের বার্তা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হুমায়রা। সে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হুমায়ুন কবির ও চায়না আক্তারের একমাত্র মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মায়ের কোলে বসে খেলতে খেলতে হুমায়রা বড় চাচার ঘরে যাওয়ার বায়না ধরলে মা তাকে সেখানে দিয়ে আসেন। কিছু সময় পর হুমায়রা একা একা বাড়ি ফেরার পথে ঘরের উঠোন পেরুতেই অন্ধকারে ওঁৎ পেতে থাকা একটি শিয়াল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই শিশুটিকে গলায় কামড়ে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়।

অনেক সময় পার হলেও মেয়েটি না ফিরলে পরিবার সন্দিহান হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটির মৃত্যুর খবর পেয়ে বাবা হুমায়ুন কবির ভেঙে পড়েন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের মৃত্যুর খবর এখনো আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *