সর্বশেষ :
20 Oct 2026, Tue

ঢাকা জেলা ডিবি দক্ষিণের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

ঢাকা জেলা ডিবি দক্ষিণের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১, কালের বার্তা

কেরানীগঞ্জ: ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামানের সমন্বয়ে ডিবি দক্ষিণের একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

সোমবার (০১ ডিসেম্বর) বেলা ১৪:৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. হানিফ (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আলাউদ্দিন মুন্সী ও মৃত রওশনারা বেগমের পুত্র। তার স্থায়ী ঠিকানা- ডিসি ব্রিজ, মাদারীপুর সদর, মাদারীপুর; বর্তমান ঠিকানা- নামা শ্যামপুর, শহীদ মোক্তার হোসেন রোড, কদমতলী, ঢাকা।

অভিযানকালে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-০৩, তাং-০১/১২/২০২৫ খ্রি. অনুসারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *