সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি

খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে জেলা সদরের মারমা উন্নয়ন সংসদে গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

এসময় দলের নেতারা অভিযোগ করেন, রক্ত-পিচ্ছিল পথ পাড়ি দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়। কিন্তু দীর্ঘ ২৮ বছরেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত হয়নি। ফলে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্য অর্জিত হয়নি। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণে ৭২টি ধারার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকার চুক্তির বাস্তবায়ন নিয়ে মিথ্যাচার করছে। এখনো ৩৪টি ধারা সম্পূর্ণভাবে অবাস্তবায়িত রয়েছে।

বক্তারা আরও বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে হবে। সরকার অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে উদ্যোগ না নিলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা।

এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, রবি শংকর চাকমা, প্রিয় কুমার চাকমা, কাকলী খীসা, চম্পা চাকমা, চেয়ারম্যান সুজন চাকমা ও রনিক ত্রিপুরা।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা গণসমাবেশে যোগ দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *