সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে রোজ গার্ডেন স্কুলে পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে রোজ গার্ডেন স্কুলে পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত, কালের বার্তা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌরশহরের পান্থাপাড়া এলাকায় অবস্থিত রোজ গার্ডেন স্কুলে ২০২৫ সালের পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন পাতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু জাফর লেলিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহিদুর রহমান রানক এবং রোজ গার্ডেন স্কুলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. সামছুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোছা. রেশমা খানম।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা মানুষের জীবনের ভিত্তি। মনুষ্যত্ব, নৈতিকতা ও সৎ চরিত্র গঠনের মাধ্যমে একজন শিক্ষার্থীই পারে সমাজে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে। শিক্ষার্থীদের সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা শুভকামনা জানিয়ে আরও বলেন, নতুন শিক্ষাজীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য এই বিদায় অনুষ্ঠান তাদের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফুল, শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *