সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, কালের বার্তা

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  গত সোমবার দুপুরে কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রস্থ সংস্থাটির কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় উপজেলার ২৩ জন প্রতিবন্ধীর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফারজানা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং সদস্য মো. রাকিবুল রহমান রফিকসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফবৃন্দ।

প্রতি বস্তায় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল—
১০ কেজি চাল, ১ কেজি দেশি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য (সয়াবিন) তেল, ১০০ গ্রাম মরিচ গুঁড়া, ২০০ গ্রাম হলুদ গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, সরকারের পাশাপাশি সমাজের দুস্থ প্রতিবন্ধীদের কল্যাণে সবাই স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এলে তাদের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *