সর্বশেষ :
19 Oct 2026, Mon

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা, কালের বার্তা

মুন্সীগঞ্জ: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর)  জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের জনগণ।

সভায় সভাপতির বক্তব্যে তিনি চলমান প্রকল্প, কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম আরও শক্তিশালীকরণ ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি অভিভাবকদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সারাদেশে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *