আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উচ্চ ক্ষমতাসম্পন্ন জার্মান ইমারজেন্সি ডক্টরসের একটি প্রতিনিধি দল। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় প্রতিনিধি দলের প্রধান মো. সাব্বির উদ্দিন আহমেদ হাসপাতালে উপস্থিত হন। এসময় হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল প্রতিনিধি দলের প্রধানকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান।
পরে তিনি হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধি দলের প্রধানের নিকট হাসপাতালের ডাক্তার, নার্স ও কিছু সমস্যার কথা স্বাস্থ্য কর্মকর্তা উত্থাপন করলে তিনি অতিদ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ শিশু বিশেষজ্ঞ ডা. এ.টি.এম. শামসুজ্জোহা সুজন ও দন্ত চিকিৎসক ডা. হাবিবুর হাসান হাবিবসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

